স্টাবস-বাভুমার সেঞ্চুরিতে বিশাল জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ২২:০৪আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২২:০৪

ডারবান টেস্টে গতকাল দ্বিতীয় দিনে পড়েছিল ১৭ উইকেট। আজ শুক্রবারের খেলায় পড়লো মাত্র ৭ উইকেট। এর মধ্যে শ্রীলঙ্কারই পাঁচটি! না বললেও চলে, সফরকারীরা বড় বিপদে। বিশাল জয়ের সুবাস পাচ্ছে প্রোটিয়ারা।

টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবসের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৫১৫ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার জন্য জিততে দরকার ৫১৬ রান, আর ড্রয়ের জন্য টিকে থাকিতে হতো সাত সেশন। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমেই বিপদে লঙ্কানরা। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বোলিং তোপে পড়ে ১০১ রানেই পাঁচ উইকেট হারায় তারা।

নাইটওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়াও আউট হয়ে গেলে দিনেশ চান্ডিমালের সঙ্গে ২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। চান্ডিমাল ২৯ রানে অপরাজিত, ডি সিলভা একমাত্র বল খেলে রানের খাতা এখনও খোলেননি। দিন শেষে ৫ উইকেটে ১০৩ রান শ্রীলঙ্কার। লক্ষ্য থেকে এখনও ৪১৩ রান দূরে তারা। দক্ষিণ আফ্রিকার জিততে দরকার মাত্র ৫ উইকেট।

৩ উইকেটে ১৩২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৭ ও ২৪ রানে অপরাজিত স্টাবস ও বাভুমা প্রথম সেশন বিনা বাধায় শেষ করেন। ততক্ষণে দুজনেই দেখা পেয়েছিলেন হাফ সেঞ্চুরির।

দ্বিতীয় সেশনে আউট হওয়ার আগে সেঞ্চুরিও করেন বাভুমা ও স্টাবস। ১৮৩ বলে ৭ চার ও ২ ছয়ে শতকের দেখা পান স্টাবস। তিন অঙ্কের ঘরে যেতে বাভুমা খেলেছেন ২০২ বল, ছিল ৯ চার।

২৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হয় বাভুমা-স্টাবস জুটি। ২২১ বলে ৯ চার ও ২ ছয়ে ১২২ রানে থামেন স্টাবস। বাভুমা ২২৮ বলে ১১৩ রানে আউট হতেই ইনিংস ঘোষণা করেন। ৫ উইকেটে ৩৬৬ রান করে প্রোটিয়ারা।

বিশ্ব ফার্নান্ডো ও প্রবাথ দুটি করে উইকেট নেন।

চা বিরতির পর লক্ষ্যে নেমে রাবাদা ও ইয়ানসেনের দারুণ লাইন-লেংথে কাবু লঙ্কান ব্যাটিং লাইনআপ। পাথুম নিসাঙ্কা (২৩) ও দিমুথ করুণারত্নে (৪) ভালো শুরু এনে দিতে ব্যর্থ। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ছোট প্রতিরোধ গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৫) ও চান্ডিমাল। ৪৪ রানের জুটি ভাঙতেই আবার বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম