৩ শর্তে হাইব্রিড মডেল মেনে নেবে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ২৩:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপেও তারা এরকম সিদ্ধান্ত নিলে হাইব্রিড মডেলে তা আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু আগামী বছরের টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল মেনে নেবে না বলে গতকাল শুক্রবার আইসিসির বিশেষ সভায় সাফ সাফ জানিয়ে দেয় তারা। মাত্র ২০ মিনিটেই কোনও সিদ্ধান্ত ছাড়া স্থগিত করা হয় সেই সভা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র রিপোর্ট, হাইব্রিড মডেল মেনে নিতে রাজি পিসিবি, কিন্তু তিনটি শর্তে।

আইসিসি কিংবা পিসিবি এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। তবে রিপোর্ট বলছে, ভারত তাদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।

তা তিনটি শর্ত কী কী, সেটা জানিয়েছে গণমাধ্যমটি। প্রথমটি হলো, ভারতীয় ক্রিকেট দলের ম্যাচগুলো হবে দুবাইয়ে। গ্রুপ ম্যাচ তো বটেই, তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও ভেন্যু আমিরাতে।

দ্বিতীয় শর্ত, ভারত গ্রুপ পর্বের বাধা পার করতে না পারলে পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করবে লাহোরে।

শেষ শর্ত, ভবিষ্যতে কোনও আইসিসি ইভেন্ট ভারতে হলে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের