মাশরাফিদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৬ মার্চ ২০১৬, ২৩:০৪আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২৩:১৩

মাশরাফিদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে হেরেছে বাংলাদেশ। তাদের পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচগুলোতে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য। প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে ৫৫ রানে হেরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বলেন, ‘দুর্ভাগ্যবশত যে খেলাটা খেলা উচিৎ ছিল, সেটার কিছুই হয়নি। আমাদের জন্য সামনে আরও কঠিন ও ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারত ও নিউজিল্যান্ড খুব ভালো ফর্মে আছে। ভারত শেষ ১২ ম্যাচের ১০টিই জিতেছে। অস্ট্রেলিয়া তো সব সময়ই কঠিন দল।’

তিনি আরও যোগ করেন, ‘আসলে আলাদা করে বলার কিছু নেই। এ গ্রুপে চারটি দলই এসেছে যারা সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার যোগ্য। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো। চেষ্টা করবো সেরা ক্রিকেট খেলার।’

প্রথম ম্যাচ হারার পর সেমিফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল কিনা-এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমরা আসলে এতদূরের কথা চিন্তা করিনি। আমরা একটি একটি করে ম্যাচে ফোকাস দিতে চাই। পরের ম্যাচে আমাদেরকে অবশ্যেই ভালো করতে হবে। এর থেকেও আরও ফ্ল্যাট উইকেট হবে, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ আরও স্ট্রং হবে। সব মিলিয়ে আমাদের জন্যে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি