দানবীয় শতকে যেসব রেকর্ড গড়লেন গেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ২৩:৪৯আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২৩:৫৪

দানবীয় শতকে যেসব রেকর্ড গড়লেন গেইল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের গ্রুপ পর্বের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯১টি ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। ৮৭টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। এদিন ইংল্যান্ডের বিপক্ষে ১১টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে নিজের পঞ্চম ছক্কাটি হাঁকিয়ে ম্যাককালামকে ছাড়িয়ে যান গেইল। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন ‌‌‌তিনি।

এদিন ৪৭ বলে ১০০ রান করেন ক্রিস গেইল। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম শতক। এছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি শতক হাঁকালেন তিনি। ১১টি ছক্কা ছাড়াও ৫টি চারও মেরেছেন গেইল।

শুরুতে নিজেকে একটু গুটিয়ে রাখলেও হাত খুলতে সময় নেননি বাঁ-হাতি এই খুনে ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে রিস টপলির বলে দিনের প্রথম ছক্কা মারেন গেইল। এরপর নবম ওভারে আদিল রশিদকে পরপর দুটি ছক্কা মারেন।
একাদশ ওভারে বেন স্টোকসের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাককালামকে স্পর্শ করেন। পরের বলে ফের ছক্কা মেরে ম্যাককালামকে ছাড়িয়ে যান গেইল।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি