বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের স্পন্সর ‘সিকে ফ্রোজেন ফুড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

দেশের ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করলো সিকে ফ্রোজেন ফুড। 

সিকে ফ্রোজেন ফুড একটি বহুজাতিক কোম্পানি। বিশ্বের বিভিন্ন দেশে এর কার্যক্রম রয়েছে। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, জাপান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, ইরাক, কুয়েত, লেবানন, ওমান ও সৌদি আরবেও তাদের শাখা রয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার এবং সিকে ফ্রোজেন ফুড-এর চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী। 

সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিকে ফ্রোজেন ফুডের সহযোগিতা সিলেট স্ট্রাইকার্স এবং বিপিএলের জন্য একটি মাইলফলক। এই বহুজাতিক কোম্পানির বিশ্বব্যাপী উপস্থিতি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশ ক্রিকেট প্রচার এবং আমাদের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’

এদিকে সিকে ফ্রোজেন ফুডের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সিলেট স্ট্রাইকার্স ও বিপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের বিশ্বব্যাপী কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের সঙ্গে সংযোগ স্থাপন করার পাশাপাশি আমাদের ব্র্যান্ডকে শক্তিশালী করবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম