ঐতিহাসিক সাফল্যের পর ট্রটের মেয়াদ বাড়িয়েছে আফগানিস্তান 

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪

বছরটা দারুণ গেছে আফগানিস্তানের। ঐতিহাসিক সব সাফল্যে পেছন থেকে ভূমিকা রেখেছেন দলটির কোচ সাবেক ইংল্যান্ড ব্যাটার জনাথন ট্রট। অবদানের কথা মাথায় রেখে ট্রটের চুক্তির মেয়াদ বাড়িয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 

তার অসামান্য অবদানের প্রশংসা করেছে এসিবি। তবে ৪৩ বয়সীর ইংল্যান্ডে যাওয়ার কথা উঠেছিল। ম্যাথু মট হোয়াইট বল কোচের পদ ছাড়ায় সেই পদের জন্য নাম উঠেছিল আফগানিস্তান কোচের। আফগান ক্রিকেট বোর্ড তার চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেটা হচ্ছে ২০২৫ সাল পর্যন্ত। 

২০২২ সাল থেকে আফগানিস্তানের কোচের পদে আছেন ট্রট। গত জুনে তার অধীনেই আফগান দল টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। যে কোনও বিশ্বকাপে তাদের এমন নজির এটাই প্রথম।

তার গুরুত্বপূর্ণ অবদানের কথা মাথায় রেখেই আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘তার আড়াই বছরের সাফল্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে দল যথেষ্ট অগ্রগতি ও উন্নতি করেছে।’

ট্রটের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তু অল ফরম্যাট ট্যুরটিতে ব্যক্তিগত কারণে টেস্ট, টি-টোয়েন্টির দায়িত্ব পালন করবেন না তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের