সিরিজ হেরে ব্যাটিংকে দুষছেন মিরাজ, হোপের লক্ষ্য হোয়াইটওয়াশ 

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১২:০০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪০

প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। ১১৫ রানে হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে স্কোরটা ২২৭ পর্যন্ত গেছে মূলত মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসানের ৯২ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিতে। যদিও সেন্ট কিটসের উইকেটে এই রান যথেষ্ট ছিল না। তাতে ৭ উইকেটের জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে স্বাগতিক দল। সিরিজ হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন। 

ম্যাচের পর মিরাজ বলেছেন, ‘আমাদের স্কোরটা যথেষ্ট ছিল না। এই উইকেটে ৩০০ প্লাস রান দরকার ছিল। প্রথম দশ ওভার ভালো বোলিং করেছি। কিন্তু এত কম স্কোর এই উইকেটে ডিফেন্ড করা কষ্টসাধ্য ব্যাপার।’

ব্যাটারদের ব্যর্থতার কথা উল্লেখ করে মিরাজ বলেছেন, ‘মাঝের ওভারগুলোতে মোটেও ভালো ব্যাটিং করিনি। কোনও জুটি ছিল না। মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব খুব ভালো ব্যাট করেছে। কিন্তু ব্যাট হাতে আমাদের ব্যর্থতাই শেষ পর্যন্ত কাল হয়েছে। ২০ রানে ৪ উইকেট হারিয়েছি। তখনও আশা করেছি, আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো।’

বাংলাদেশকে ২২৭ রানে গুটিয়ে স্বাগতিক দল ৩ উইকেট হারিয়ে ৭৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে। ব্র্যান্ডন কিং ৭৬ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন। তাতে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। এভিন লুইসকে নিয়ে ওপেনিং জুটিতেই তিনি যোগ করেন ১০৯ রান! লুইস নিজেও ৬২ বলে ৪৯ রান করে ফিরেছেন। তার পর কেসি কার্টিকে নিয়ে কিং ৬৬ রান যোগ করেছেন। কিংকে সাজঘরে ফেরান নাহিদ রানা। কার্টি ৪৫ রানে ফিরলে তার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শাই হোপ (১৭) ও শেরফানে রাদারফোর্ড (২৪)।     

সিরিজ জয়ের পর ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ বলেছেন, ‘ঘরের মাঠে সিরিজ জিততে আমরা ধুঁকছিলাম। কিন্তু এখন আমরা ৩-০ তে সিরিজ জয়ের আশা করছি। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পয়েন্ট অর্জন করে আমরা পরবর্তী বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে চাই।’

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের