চলতি মাসেই মেয়েদের ক্রিকেটে চালু হচ্ছে প্রথম শ্রেণির টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৯

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে লম্বা সময় ধরেই খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে খেলা হয়নি টেস্ট ক্রিকেট। কয়েক বছর আগে টেস্ট মর্যাদা পেলেও এই ফরম্যাটে এখনও নাম লেখায়নি নিগার সুলতানারা। কেননা ঘরোয়া ক্রিকেটেই ছিল না লংগার ভার্সনে খেলার সুযোগ। অবশেষে সব জটিলতা দূর করে নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে নারীদের ক্রিকেট। 

আগামী ২১ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্রথম শ্রেণির ক্রিকেট’। প্রথমবার সাদা পোশাকে মাঠে নামতে দেখা যাবে জ্যোতি-জাহানারা-ফারজানাদের। দুই ম্যাচের এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ (ডব্লিউবিসিএল)-২০২৪’। যেখানে চারটি দল অংশ নিবে। দলগুলো হলো পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল।
 
উদ্বোধনী দিনে দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের। অপর ম্যাচে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। এরপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। সেখানে প্রথম ম্যাচে দক্ষিণাঞ্চল লড়বে উত্তরাঞ্চলের বিপক্ষে আর মধ্যাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের।

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ নারী দলকেও টেস্ট স্ট্যাটাস দেয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশের নারীরা টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেনি। কারণ তাদের খেলা এখনো সীমাবদ্ধ রয়েছে সাদা বলের ক্রিকেটে। বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বৃহস্পতিবার ক্রিকবাজকে জানান, টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করতে তারা নারীদের তিন দিনের এই প্রতিযোগিতা আয়োজন করছেন। তিনি বলেছেন, ‘আমরা যদি টেস্ট খেলতে চাই, তাহলে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। তাই এটিকে বলা যায় সেই লক্ষ্যে আমাদের প্রথম পদক্ষেপ।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী