পিছিয়ে পড়েও হয়লুন্দের জোড়া গোলে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬

গোলকিপার আন্দ্রে ওনানার মস্ত বড় ভুলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর পর গোল খেয়েও ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জিতলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। বৃহস্পতিবার ইউরোপা লিগে ২-১ গোলে জিতেছে তারা।

প্লজেনকে ৪৮তম মিনিটের গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড মাতে ভিদ্রা। ইউনাইটেড কিপার ওনানার দুর্বল পাস দখলে নেন প্রতিপক্ষ খেলোয়াড় পাভেল সুলক। তারপর কাটব্যাক দেন সতীর্থকে। গোলের বাকি কাজ সহজেই সেরে নেন ভিদ্রা।

রাসমুস হয়লুন্দ ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টা পার হতেই গোল শোধ দেন। ৬২তম মিনিটে প্লজেন কিপার মার্টিন জেডলিকার ফিরিয়ে দেওয়া শট জালে জড়ান মার্কাস র‌্যাশফোর্ডের বদলি নামা ফরোয়ার্ড।

তারপর ৮৮তম মিনিটে ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের নিচু ফ্রি কিকে বল পেয়ে জাল কাঁপান হয়লুন্দ। ডেনিস তারকার জোড়া গোলে জেতে ইউনাইটেড।

ইউরোপা লিগে ছয় ম্যাচ অজেয় থাকলো ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে থেকে সরাসরি শেষ ষোলোর টিকিট পাওয়ার অপেক্ষায় তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী