ব্রিসবেন টেস্টের প্রথম দিন বৃষ্টির পেটে

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। ভারী বৃষ্টি নামার আগে শনিবার প্রথম সেশনে খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। তারপর আর মাঠে খেলা গড়ায়নি। 

অস্ট্রেলিয়া দিন শেষ করেছে বিনা উইকেটে ২৮ রানে। উসমান খাজা ১৯ ও নাথান ম্যাকসুইনি চার রানে অপরাজিত ছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং নেন। দিনটা হতাশাজনক ছিল গ্যাবায় উপস্থিত দর্শকদের জন্য।

একটা পর্যায়ে আউটফিল্ড লেকের রূপ ধারণ করেছিল। বৃষ্টি কমতেই পানি দ্রুত নেমে যায়। অল্প কিছু জায়গায় পানি ছিল।

পরে আবার বৃষ্টি নামলে সারাদিন ধরেই চলেছে। শেষ সেশনের মাঝামাঝি সময়ে আম্পায়ার খেলার সমাপ্তি টানেন।

বাকি চার দিন খেলা শুরু হবে ৩০ মিনিট আগে, ন্যূনতম ৯৮ ওভার করে খেলা হবে প্রত্যেক দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের