ইংল্যান্ডের সামনে ৬৫৮ রানের বিশাল লক্ষ্য, হাতে ৮ উইকেট

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১০

সিরিজ নিশ্চিত হলেও তৃতীয় টেস্টে বড় হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। ৬৫৮ রানের বিশাল লক্ষ্যের বিপরীতে ১৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।

হ্যামিল্টনে আড়াই ঘণ্টার বৃষ্টি বিরতির পর শুরু হয় দিনের খেলা। ৫০ রানে মাঠে নামা কেন উইলিয়ামসন শেষ পর্যন্ত ১৫৬ রানে থেমেছেন। রাচিন রীবন্দ্রর সঙ্গে মিলে যোগ করেছেন ১০৭ রান। রাচিন ৪৪ রানে ফিরেছেন। তার পর ড্যারিল মিচেলের সঙ্গে ৯২ রান যোগ করেছেন উইলিয়ামসন। মিচেল নিজেও ফেরার আগে ৬০ রান করেছেন। শেষ পর্যন্ত ৪৫৩ রানে থেমেছে কিউইদের দ্বিতীয় ইনিংস। তাতে ইংল্যান্ডের সামনে দাঁড়ায় ৬৫৮ রানের অসম্ভব লক্ষ্য। যে লক্ষ্য টপকাতে বিশ্বরেকর্ড গড়তে হবে তাদের। 

তার পর ৬ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শুরুতেই কিউইদের বোলিং তোপের মুখে পড়েছে ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট (৪) ও জ্যাক ক্রলিকে (৫) বিদায় দিয়েছেন ম্যাট হেনরি ও বিদায়ী টেস্ট খেলতে নামা টিম সাউদি। ব্যাট করছেন জ্যাকব বেথেল (৯) ও জো রুট (০)।  তবে চতুর্থ দিনের আগে সফরকারীদের শিবিরে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে অধিনায়ক বেন স্টোকসের ইনজুরি। পুরোনো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের