লিটনের ব্যাটিং নিয়ে আমরা কনসার্ন, তামিমের সঙ্গে কথা বলবো:  প্রধান নির্বাচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২৩:১৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছেন লিটন দাস। সেই ব্যর্থতা টেনে এনেছেন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। টানা ব্যর্থতার পর লিটনের পারফরম্যান্স নিয়ে চিন্তার কথা জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। মহান মুক্তিযুদ্ধের দুই শহীদ ক্রিকেটার জুয়েল ও মুশতাকের নামে দুই একাদশে ভাগ হয়ে মাঠে নেমেছিলেন সাবেক ক্রিকেটাররা। যেখানে এবার জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ।

এই ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস ও তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করেন সাবেক এই অধিনায়ক। লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, 'লিটনের ব্যাটিং নিয়ে, তার আউট হওয়ার ধরন নিয়ে আমরা কনসার্ন। তবে যেহেতু সিরিজ চলছে এবং সে অধিনায়ক, তাই মন্তব্য না করি। তবে যদি কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে বিশ্রাম দেবে তাহলে সেটা তখন দেখা যাবে। দুটো ম্যাচ এখনও আছে।'

সেন্ট ভিনসেন্টে জয়ের দিন কিপিং দেশের হয়ে ডিসমিসালের রেকর্ড গড়লেও ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের শিকার হন লিটন। লিটনের বর্তমান পারফরম্যান্স নিয়ে লিপু আরও বলেছেন, ‘অধিনায়ক নির্বাচনে আমাদের কোনও মতামত নেওয়া হয় না। আমাদের কাজ দল নির্বাচন করা। কিছু প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। যেমন সাকিব। তবে তামিম অ্যাভেলাবেল কিনা তা জানতে হবে। তামিম রান করছে খেলছে এটা দারুণ।’

এদিকে অনেকেদিন ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। সম্প্রতি জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ফিরেছেন ক্রিকেট মাঠে। খেলছেনও দারুণ। তামিমের ভবিষ্যৎ নির্ধারণে তার সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন লিপু, ‘নতুন বোর্ডের অধীনে আশার আলো দেখা যাচ্ছে তামিমকে নিয়ে। আমরা তামিমের সঙ্গে আলাপ করবো। বোর্ড নির্বাচক কিংবা তামিম বসে। তবে তামিমকে ফিটনেস প্রমাণ দিতে হবে। তবে এই সব বাধা হবে না বলেই বিশ্বাস আমাদের।’

/আরআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেলো দুই শ্রমিকের 
ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘরের মাঠে ম্যানইউকে হারালো আতলেতিকো
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না