অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে শুরুর ম্যাচেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা সুপার ফোর নিশ্চিত করেছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। শ্রীলঙ্কাও সুপার ফোরের টিকিট কেটেছে। 

শুরুতে বাংলাদেশ ৫ উইকেটে জমা করে ১৪৯ রান। তার পর বল হাতেও ছিল আধিপত্য। মালয়েশিয়াকে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে দেয় তারা। বাংলাদেশ পেয়েছে ১২০ রানের বিশাল জয়। নিশিতা আক্তার ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫ রানে তিনটি নেন হাবিবা ইসলাম। ৫ রানে দুটি শিকার করেছেন আনিসা আক্তার। 

বাংলাদেশের বোলিং তোপে মালয়েশিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। কারও ছিল না কোনও ডাবল ডিজিটের স্কোর। সর্বোচ্চ স্কোর বলতে ৫ রান। 

বাংলাদেশের হয়ে টস জিতে উদ্বোধনী জুটিতেই ৪৫ রান যোগ করেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ছোঁয়া ২৬ রানে আউট হলে ভাঙে জুটি। তার পর ছন্দ পতন ঘটে ইনিংসে। দ্রুত সময়ে আউট হন সুমাইয়া আক্তার (১) ও মোসাম্মৎ ইভা (১৯)। আরেক সুমাইয়া ১২ রানে ও আফিফা ৩ রানে ফিরলে ইনিংসটা সমৃদ্ধ হয়েছে জান্নাতুল মাওয়ার ৪৫ বলে অপরাজিত ৪৫ ও সাদিয়া আক্তারের ১৯ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে।  তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশ পায় ১৪৯ রানের সংগ্রহ। মাওয়ার ইনিংসে ছিল ৪টি চার। সাদিয়ার ১৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ম্যাচসেরা হয়েছেন মাওয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম