১১ বছর পর বিজয়ের সেঞ্চুরি, ঢাকাকে হারালো খুলনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩০

জাতীয় ক্রিকেট লিগ তথা এনসিএল টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতেছে খুলনা বিভাগ। টস হেরে ব্যাট করে শুরুতে ৩ উইকেটে ১৮০ রান করে দলটি। জবাবে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকা বিভাগ। ২১ রানে জিতে পয়েন্ট টেবিলের পাঁচে উঠেছে খুলনা। 

খুলনার ব্যাটিংয়ের শুরুতে ওপেনার ইমরুল কায়েস (১৪) সেভাবে অবদান রাখতে পারেননি। তবে প্রান্ত আগলে ছিলেন বিজয়। অন্য প্রান্ত নড়বড়ে হলেও ৩৮ বলে তুলে নেন ফিফটি। তার পর সেঞ্চুরি তুলে নেন ৬৬ বলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ বছর পর দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন বিজয়। তার ঝড়ো সেঞ্চুরিতে ছিল ১০টি চার ও ৫টি ছক্কার মার। বিজয়ের অপরাজিত ১০১ রানে ভর করেই খুলনা বড় সংগ্রহ পেয়েছে। বিজয়ের সঙ্গে ৩৪ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। 

জবাবে ঢাকা ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলে। তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম ৮৭ রানের জুটি গড়েও হার এড়াতে পারেননি। তারা দুজন ৬৩ ও ৪৩  রানে অপরাজিত ছিলেন। 

অপর ম্যাচে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর। টস হেরে শুরুতে ১০৮ রানে অলআউট হয় বরিশাল। ৪ উইকেট নেন আলাউদ্দিন। জবাবে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর। রিজওয়ান করেছেন ৫৩ রান। আব্দুল্লাহ আল মামুন ২১ ও অধিনায়ক আকবর আলী ১৬ রানে অপরাজিত ছিলেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম