দুর্বার রাজশাহীকে নিয়ে স্বপ্ন দেখছেন আকবর আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ ৩ সংস্করণে খেলেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। চার বছর পর আবারও টুর্নামেন্টে ফিরছে তারা। ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরই হঠাৎ হারিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৬ সালেও রানার্সআপ হওয়া রাজশাহী কিংস এবার খেলছে দুর্বার রাজশাহী নামে। যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীর হাতেই রাজশাহীর নেতৃত্ব থাকার জোর সম্ভাবনা রয়েছে। তিনি মনে করেন, আসন্ন বিপিএলে ভালো সম্ভাবনা আছে দলটির।

তাসকিন আহমেদ, রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, জিসান আলম, আকবর আলীদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল রাজশাহীর। দলটির উইকেটরক্ষক-ব্যাটার আকবর দেখছেন দারুণ সম্ভাবনাও, ‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।’

আকবর আরও বলেছেন, ‘যেটা বললাম, টি-টোয়েন্টি আসলে কাগজে-কলমে খেলাটা হয় না। খুব অল্প সময়ের খেলা। পুরোটাই নির্ভর করে, কোন দলটা দ্রুত মোমেন্টাম নিতে পারে। আমরা যদি দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং মোমেন্টাম নিতে পারি, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব।’

অধিনায়ক হিসেবে দারুণ প্রশংসা কুঁড়াচ্ছেন আকবর। যুব দলকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিলো তার নেতৃত্ব। কয়েকদিন আগে আকবরের নেতৃত্বে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রাজশাহীর প্রয়োজন হলে বিপিএলেও নেতৃত্ব দিতে আগ্রহী আকবর বলেছেন, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, তার ওপর এসব নির্ভর করছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের