তিন বছর পর বিপিএলে ফিরে চমক দেখাতে চায় রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ ৩ সংস্করণে খেলা হয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। চার বছর পর আবার টুর্নামেন্টে ফিরছে তারা। ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরই হঠাৎ হারিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৬ সালে রানার্সআপ হওয়া রাজশাহী কিংস এবার খেলছে দুর্বার রাজশাহী নামে। দলটির কোচ ইজাজ আহমেদ জানিয়েছেন, ভালো নৈপুণ্য দেখিয়ে এবার তারা চমক দেখাতে চান।

সোমবার বিপিএলের এগারোতম আসরের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। প্রথম ম্যাচে মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি রাজশাহীর কোচ ইজাজ বলেছেন, ‘এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে জেতাবে। যে কোনও সিঙ্গেল প্লেয়ারই আপনাকে জেতাবে। আমাদের দলটা বেশ তরুণ এবং ভালো। কিছু অভিজ্ঞ ক্রিকেটারও দলে আছে যারা বাংলাদেশের হয়ে খেলেছে...যেমন ইয়াসির, তাসকিন, এনামুল হক। এরা সবাই দারুণ ক্রিকেটার। হারিস আমাদের সঙ্গে যোগ দেবে, সে চলে এসেছে। জিম্বাবুয়ে থেকে রায়ান বার্লও চলে এসেছে। আমাদের দলে অভিজ্ঞ এবং তারুণ্যের দারুণ এক কম্বিনেশন আছে। আশা করি, আমরা ভালো পারফরম্যান্স করে চমক দেখাবো।’

দলটির কোচ হতে পেরে দারুণ সম্মানিত বোধ করছেন সাবেক পাকিস্তানি এই ব্যাটার, ‘দুর্বার রাজশাহীর কোচ হিসেবে নিজেকে সম্মানিত মনে করছি। এটা আমার পঞ্চম বা ষষ্ঠ বাংলাদেশ সফর। টেস্টে আমার সর্বোচ্চ রানের ইনিংস ঢাকা স্টেডিয়ামে ২০৯। এখানে আমি বেশ পরিচিত ছিলাম। এরপর এখানে এশিয়া ইমার্জিং কাপে আসি, সেটাও আমরা জিতি। তাই আমার সময়ে যেসব ক্রিকেটার বাংলাদেশ দলে খেলেছেন, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এবার আমি তাদের মিস করব। রাজশাহীর কর্ণধারকে বিশেষ ধন্যবাদ জানাই, তিনি আমাকে বেশ সাহায্য করেছেন। আমাকে বেশ কয়েকটি জায়গায় সুবিধা দিয়েছেন। তাই অন ফিল্ড এবং অফ দ্যা ফিল্ডে সময়টা ভালো যাবে আশা করছি। এটাও আশা করছি যে আমরা ভালো খেলবো এবং আমার কোচিং, ক্রিকেটীয় অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবো।’

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি আরও বলেছেন, ‘এর আগে আমি পিএসএলে কাজ করেছি। প্রথমবার বিপিএলে কাজ করছি এটা আমার জন্যে সম্মানের। আশা করবো এটা খুবই রোমাঞ্চকর হবে। আশা করি পরের বছরও আসতে পারব। মালিকরা সম্ভবত পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি সাজিয়েছে। আশা করি, বিপিএলে তারাও আরামদায়ক হবে।’

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইজাজ জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের মাঝে ভাগ করে দিতে মুখিয়ে আছেন তিনি, ‘আমি আশা করবো, তারা যেন নিজেদের ক্রিকেট উপভোগ করতে পারে। আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেও ভালো কিছু নিতে পারে। আমি ও আমার অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করবো যেন এগিয়ে যেতে পারে। কেননা দলে কিছু ক্রিকেটার আছে যারা নতুন, আর ৩-৪ জন ক্রিকেটার আছে আগে বাংলাদেশ দলে খেলেছে, কিন্তু এখন নেই। আমার প্রধান লক্ষ্য থাকবে তাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা দেয়া। আমি তাদের বলবো এই বিপিএলে উপভোগ করে খেলতে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের