শেষ সেশনে ৭ উইকেট হারালো ভারত, সিরিজে এগিয়ে গেলো অজিরা

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩

মেলবোর্ন টেস্টে জিততে এই মাঠের রেকর্ডই ভাঙতে হতো। সেটা অবশ্য পারেনি ভারত। বরং চায়ের বিরতির পর তাদের ৭ উইকেট তুলে চতুর্থ টেস্ট ১৮৪ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে সিডনির টেস্ট হয়ে থাকলো সিরিজ নির্ধারণী। 

৩৪০  রানের লক্ষ্যে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৩৩ রানে পড়েছে তিন উইকেট! তার পর শুরু থেকে প্রান্ত আগলে থাকা ওপেনার জশ্বসী জয়সওয়াল ও ঋষভ পান্ত মিলে ৩২ ওভার লড়াই করে দলকে ফাইনাল সেশনে নিয়ে গেছেন। এই সময় তারা যোগ করেন ৮৮ রান। তখনও হাতে সাত উইকেট! কিন্তু ট্রাভিস হেড ৩০ রানে ব্যাট করতে থাকা পান্তকে ফিরিয়েই এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৫ রানে অলআউট হয়েছে ভারত। 

দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। স্পিনার নাথান লায়ন নিয়েছেন দুটি। অবশ্য এই সময় জয়সওয়ালের আউট নিয়েও হয়েছে বিতর্ক। স্লিকো মিটার কট বিহাইন্ড ধরতে না পারলেও ভারতীয় ওপেনারকে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশের শলফুদ্দৌলা ইবনে শহীদ। তিনি বলের দিক পরিবর্তনের ওপর নির্ভর করেই এই রায় দিয়েছেন। 

এর আগে ৯ উইকেটে ২২৮ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়য়া আর ৬ রানই যোগ করতে পারে। গতকাল প্রতিরোধ গড়া জুটি ভাঙে লায়নের বিদায়ে। তাকে ৪১ রানে বোল্ড করেছেন বুমরা। ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রানের। 

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া: ৪৭৪ (স্মিথ ১৪০, কনস্টাস ৬০; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮) ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১; বুমরা ৫/৫৭, সিরাজ ৩/৭০)।

ভারত: ৩৬৯ (রেড্ডি ১১৪, জয়সওয়াল ৮২; কামিন্স ৩/৮৯, বোল্যান্ড ৩/৫৭, লায়ন ৩/৯৬) ও ১৫৫ (জয়সওয়াল ৮৪, পান্ত ৩০; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯)

ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী।

ম্যাচসেরা: প্যাট কামিন্স

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের