টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত মিরাজ

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৯

নিয়মিত অধিনায়ক নাজুমল হোসেন শান্তর অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেন লিটন দাস। শান্ত এখন ইনজুরি থেকে ফিরে বিপিএল খেলছেন। সামনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবেই ফিরবেন, তবে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন না বলে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। বিসিবি সুযোগ দিলে এই ফরম্যাটের অধিনায়ক হতে আগ্রহের কথা জানালেন মিরাজ।

শুক্রবার শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘শান্ত যদি ইনজুরি থেকে ফেরে, তবে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ফিরবে। তবে টি-টোয়েন্টিতে সে নেতৃত্ব দিতে আগ্রহী নয়। আমরা এখন নতুন একজন অধিনায়কের কথা ভাবছি। যেহেতু আমাদের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ ছয় মাস পরে, তাই এটি এখনই জরুরি কোনও বিষয় নয়।’ 

শান্ত টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী না হওয়ায় লিটনের কথা ভাবছে বিসিবি। ক্যারিবিয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার নেতৃত্বে হোয়াটওয়াশ করেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এই ফরম্যাটে তার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি। যদিও লম্বা সময় ধরে সাদা বলের ক্রিকেটের লিটনের ফর্মহীনতাই এক্ষেত্রে বাধা হতে পারে।

লিটনকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভাবনার কথা জানান ফারুক,  ‘লিটন অধিনায়ক হিসেবে দারুণ করেছে, যদিও তার ফর্ম নিয়ে কিছুটা চিন্তা আছে। কিন্তু আমি আশা করি সে দ্রুত ফর্মে ফিরবে। নেতৃত্বের ক্ষেত্রে সে সামনের সারিতেই থাকবে।’ 

মিরাজ টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত খেললেও টি-টোয়েন্টিতে এখনও অনিয়মিত। এই অবস্থায় তার ওপর নেতৃত্ব দেবে কিনা বিসিবি, সেটি ভাবনার বিষয়। যদিও মিরাজ দায়িত্ব নিতে প্রস্তুত, ‘অধিনায়কত্ব করতে পারাটা উপভোগের বিষয়। আমি এর আগে ওয়েস্ট ইন্ডিজে অধিনায়কত্ব করেছি। নিয়মিত নেতৃত্ব দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। বিপিএলে আমি টানা ম্যাচে নেতৃত্ব দিচ্ছি, যা আমার ভবিষ্যতের জন্য সহায়ক হবে।’

ডানহাতি এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। বিশেষ করে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী দ্রুত ওভার পরিবর্তন এবং এক মিনিটের মধ্যে বোলিং শুরু করা চ্যালেঞ্জিং। তবে নেতৃত্ব দেওয়া অভ্যাসে পরিণত হলে এই বিষয়গুলো সহজ হয়ে যায়।’

নিজের ইচ্ছের কথা জানিয়ে মিরাজ সবটাই বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন, ‘বোর্ড যদি মনে করে আমাকে সুযোগ দেবে, তাহলে আমি প্রস্তুত। তবে লিটন দাসের নেতৃত্বে ভালো ফল এসেছে, তাই বোর্ডের ওপরই সব সিদ্ধান্ত নির্ভর করছে।’

বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। তার দল দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে টেবিলের দ্বিতীয় স্থানে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী