হেনরি-ইয়াংয়ের দাপটে পাত্তাই পেলো না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ১১:১২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:১২

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছে না শ্রীলঙ্কা। আধিপত্য দেখিয়ে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে দারুণ সূচনা করেছে নিউজিল্যান্ড। 

টস হেরে ব্যাট করতে নেমে কিউইদের ফাস্ট বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীদের টপ অর্ডার। বেসিন রিজার্ভের সবুজ পিচে দশ ওভারের মধ্যে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারী দল। তার পর ইনিংস মেরামতে মনোযোগ দেন আভিষ্কা ফার্নান্ডো। জেনিথ লিয়ানাগের সঙ্গে মিলে যোগ করেন ৮৭ রান। লিয়ানাগে (২২) ফিরলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। একই স্কোরে ফিরে যান আভিষ্কাও। বিদায়ের আগে ৬৩ বলে ৬ চার ও ১ ছক্কায় উপহার দেন ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস। তার পর দিশা হারায় লঙ্কানদের ইনিংস। চামিদু বিক্রমাসিংহে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার (৩৫) ৪৮ রানের জুটিই ছিল সর্বশেষ প্রতিরোধ। তারা সাজঘরে ফিরলে ৪৩.৪ ওভারে ১৭৮ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। 

কিউইদের হয়ে বল হাতে সর্বনাশটা করেছেন ম্যাট হেনরি। ১৯ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। দুটি করে নিয়েছেন জ্যাকড ডাফি ও নাথান স্মিথ। 

তার পর কিউইদের টপ থ্রিয়ের ব্যাটিংয়ে ২৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ৯৩ রান যোগ করেছেন। রবীন্দ্র ৫ রানের জন্য ফিফটি পাননি। ৩৬ বলে উপহার দেন ৪৫ রানের ইনিংস। তাতে ছিল ৬টি চার ও ১টি ছয়ের মার। তবে শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রেখেছেন মূলত ইয়াং। তিনিও আক্ষেপ নিয়ে অপরাজিত ছিলেন ৯০ রানে। তার ৮৬ বলের ইনিংসে ছিল ১২টি চার। তাছাড়া মার্ক চ্যাপম্যান ২৯ রানে অপরাজিত ছিলেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের