কেন বিসিবি ছাড়তে চান ফাহিম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

খুব বেশি দিন হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। অথচ মাত্র ৫ মাসেই বিরক্ত হয়ে গেছেন এই পরিচালক। বিসিবির সভাপতি ফারুক আহমেদ স্বনামধন্য এই কোচের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে খবর চাউর হয়েছে। যে কারণে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন। যমনু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সভাপতির খারাপ ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

বিপিএলে ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। কোনও একটি বিষয়ে ফাহিমকে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসেন বানায় দেই।’ এভাবে অপদস্থের বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রিকেট কোচ ফাহিম। 

যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেছেন, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারতো। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’

গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডে আসেন নাজমুল আবেদীন ফাহিম। একই সময়ে বোর্ডে আছেন ফারুক আহমেদ। দুইজনই ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বোর্ডে এসেছেন। গত কয়েক মাস ধরে এই দুই জনকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। অথচ এর মধ্যেই নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। ফারুকের বিরুদ্ধে অভিযোগ- তিনি বোর্ড পরিচালকদের স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার পাশাপাশি তাদের মতামত উপেক্ষা করেন।
 
ফাহিম যমুন টেলিভিশনকে জানিয়েছেন, এভাবে চলতে থাকলে তিনি দায়িত্ব থেকে ইস্তফা দেবেন, ‘আমার অনেক সময় মনে হয় বোর্ডের বাইরে থাকতে পারলেই মনে হয় ভালো হবে। কারণ, আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়। যদি বোর্ডে থাকি তাহলে আমাকে কাজ করতে দিতে হবে। কাজ না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম