১৭ বছরেই নিভে গেলো এক স্পিনারের স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নানা জটিলতায় ভুগে ১৭ বছর বয়সী মোহররম হোসেন মুহিন চলে গেলেন না ফেরার দেশে। খাদ্যনালীর সমস্যায় শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের মুহিন। বিসিবি এক সংবাদ বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে।

বিভাগীয় পর্যায়ে ভালো করে অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছিলেন মুহিন। কিন্তু হুট করেই শুর হয় পেটে ব্যথা। তিনটি হাসপাতাল ঘুরেও মিললো না পরিত্রাণ। ক্রিকেট মাঠেও আর ফেরা হলো না বাঁহাতি স্পিনারের।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ফরিদপুরে চলছিল ঢাকা দক্ষিণের প্রস্তুতি পর্ব। শুক্রবার কক্সবাজার চলে গেছে দল। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে পেট ব্যথা শুরু হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি। তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না দেখে তাকে নিয়ে আসা হয় ঢাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানেও ইতিবাচক কিছু না হওয়ায় শনিবার মুহিনকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হার্টবিট কম থাকায় ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষ বোর্ড গঠন করা হয়। সন্ধ্যায় তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করানোর পর মুহিনের খাদ্যনালী ছিদ্র হয়ে রক্ত ও অন্যান্য ফ্লুইড মিশে যায় পাকস্থলীতে।  লম্বা সময় ধরে চলা অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার।

রাজধানীর হাসনাবাদে রবিবার সকালে মুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গৌরনদীতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এই খুদে ক্রিকেটারকে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের