শ্রীলঙ্কায় প্রথম ম্যাচে হারলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্র্রিবিউন রিপো্ট
০৫ জানুয়ারি ২০২৫, ২০:১১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:১১

শ্রীলঙ্কা সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মেয়েরা ১০৯ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ৭ বল আগেই ৫ উইকেট হারিয়ে জিতে যায়।

কলম্বোতে ১৭ রানে টপ অর্ডার তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের দৃঢ়তায় কিছুটা চাপ সামাল দেয়। তিনি ২৯ রানে আউট হন। এরপর মিডল অর্ডার ব্যাটার জান্নাতুল মাওয়ার ৩৫ বলে ৩৪ রানের ইনিংস বাংলাদেশের স্কোরকে একশতে নিয়ে যেতে ভূমিকা রাখে। লেজের ব্যাটাররা ভালো না করায় বাংলাদেশ দল ১৯.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়।

১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার মেয়েরা ওপেনিং জুটিতে তোলে ২৪ রান। একই ওভারে দুই উইকেট নিয়ে লঙ্কানদের কিছুটা চাপে ফেলে দেন হাবিবা ইসলাম। তবে সেই চাপ থেকে সহজেই বেরিয়ে আসে শ্রীলঙ্কা। তারা আরও তিনটি উইকেট হারালেও ৭ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায়। দাহমি সেনাথমা সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া সুমুদু নিসানসালা করেন ২৭ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাবিবা ইসলাম দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন নিশিতা আক্তার ও ফাহমিদা ছোঁয়া।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের