ক্রিকেট মহাযুদ্ধের আগে ইডেনে মিলনমেলা

রবিউল ইসলাম
১৮ মার্চ ২০১৬, ২০:২৫আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২০:৫০

ক্রিকেট মহাযুদ্ধের আগে ইডেনে মিলনমেলা ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে ভারতের মাটিতে। শনিবার রাত ৮টায় এই মহাযুদ্ধটি শুরু হচ্ছে। এই ক্রিকেট যুদ্ধটি হচ্ছে আবার কলকাতার ইডেন গার্ডেনে। এই কারণে বিশেষ আয়োজন থাকছে ইডেনে।
তালিকা দেখে নিশ্চিত করেই বলা যাচ্ছে, বিশ্বের যে কোনও ম্যাচের আয়োজনের চেয়ে সেরা আয়োজন হতে চলেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার শনিবারের লড়াইটি।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এখন সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) সভাপতি। যেখানে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ডালমিয়া। তাইতো বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটির আগে সবাইকে মুগ্ধ করতে উঠে পরে লেগেছেন গাঙ্গুলী।

শনিবারের ম্যাচে অনেক রথী-মহারথীদের মিলনমেলা বসছে। ভারতের পক্ষে বিখ্যাত সব সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ থাকবেন। পাকিস্তানের পক্ষে থাকবেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামাম উল হক।

এরসঙ্গে আরও দুইজন অন্য ভুবনের তারকাও থাকবেন। একজন ভারতের বলিউড তারকা অমিতাভ বচ্চন ও অন্যজন পাকিস্তানের গজল সম্রাট সাফকাত আমানাত আলী।

এদিকে ভারতের পক্ষে জাতীয় সংগীত গাইবেন অমিতাভ আর পাকিস্তানের পক্ষে গাইবেন সাফকাত। সাবেক ক্রিকেটারদের আবার সংবর্ধনা দেওয়া হবে।

সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উপস্থিত হবেন পশ্চিবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সাড়ে ৬ টায় ভাষণ দেবেন। মমতার ভাষণের পরই আধঘণ্টা ধরে চলবে গান-বাজনা, সংবর্ধনা দেওয়া এবং টস। খেলা শুরু হওয়ার আগে অমিতাভ ও সাফকাত জাতীয় সংগীত গাইবেন। এরপরই শুরু হয়ে যাবে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ।

এই মিলনমেলায় অনেক সাবেক ক্রিকেটার থাকলেও থাকছেন না

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের