পিছিয়ে থেকেও সিরিজে সমতা বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কাতে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে লাল-সবুজ দল। বৃহস্পতিবার সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের ২১ রানে পরাজিত করেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে বাংলাদেশ ১২৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে স্বাগতিকদের ইনিংস থেমে গেছে ১০৫ রানে। 

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদশে দল পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি। ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। দলের ব্যাটারদের মধ্যে বেশ কয়েকজন ভালো শুরুর পরও ইনিংসটাকে বড় করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান আসে জান্নাতুল মাওয়ার ব্যাট থেকে। এর বাইরে আফিয়া আসমা (২১), ইভা (২০), সুমাইয়া আক্তার (১৩) ও সাদিয়া আক্তার (১৫) রানের ইনিংস খেলেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ দল ১২৬ রানের স্কোর গড়ে।

লঙ্কান বোলারদের মধ্যে রাশমিকা সেওয়ান্দি ২৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন চামোদি মনাসিংহে। 

১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রথম বলেই উইকেট হারায়। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। প্রয়োজনীয় আস্কিংরেট মেনে ব্যাটিং করতে পারেনি। ফলে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানে থেমে যায় লঙ্কান ইনিংস। একমাত্র হিরুনি হানসিকাই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় লঙ্কান এই ব্যাটার খেলেছেন ৪৪ রানের ইনিংস। এর বাইরে অধিনায়ক মানুদি নানায়াক্কারা খেলেন ২৫ রানের ইনিংস।

ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর বল হাতেও সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাওয়া। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া, ফারজানা ইয়াসমিন ও আনিসা আক্তার প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন মাওয়া।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী