পিসিবির হল অব ফেমে ইনজামাম, মিসবাহ, মুশতাক ও সাঈদ

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা হলো চার কিংবদন্তি ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ারের। ২০২১ সালে পিসিবিতে চালু হওয়া হল অব ফেমে আরও ১০ জনের সঙ্গে যোগ দিলেন তারা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি এই চার ক্রিকেট লিজেন্ডকে অভিনন্দন জানাই, পিসিবি হল অব ফেমে তারা এই জায়গা পাওয়ার দাবিদার।’

তিনি আরও বলেছেন, ‘এই সম্মান পাকিস্তান ক্রিকেট ও বৈশ্বিক খেলায় তাদের অসামান্য অবদানের স্বীকৃতি।’

এরপর চারজনের কথা বিশেষভাবে তুলে ধরেছেন নাকভি, ‘মুশতাক মোহাম্মদকে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক বিবেচনা করা হয়। তিনি তার সূক্ষ্ম নেতৃত্ব ও অনুপ্রেরণামূলক ক্রিকেটশৈলীর জন্য পরিচিত। ইনজামাম উল হকের অপরিমেয় প্রতিভা ও ম্যাচ জেতানোর ক্ষমতা খেলাধুলায় একটি অমোচনীয় ছাপ রেখে গেছে। মিসবাহ উল হক চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তান দলের দায়িত্ব নিয়েছিলেন, ক্যাবিবিয়ানে ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন এবং দলকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের চূড়ায় নিয়েছিলেন। সাঈদ আনোয়ার তার সহজাত দক্ষতা ও ধ্রপদী কৌশলের সঙ্গে একজন ওপেনারের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে যে কোনও কন্ডিশনে সাফল্য পেয়েছেন।’

১১ জনের একটি স্বাধীন প্যানেলের ভোটে এই চার লিজেন্ডকে হল অব ফেমে জায়গা দেওয়া হয়েছে। এই প্যানেলে ছিলেন হল অব ফেমার ওয়াসিম আকরাম, জহির আব্বাস, সাবেক পাকিস্তানি খেলোয়াড় আজহার আলী, বিসমাহ মারুফ ও নাইন আবিদি এবং ছয় ক্রিকেট সাংবাদিক ও বিশ্লেষক।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম