ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পাকিস্তানের স্কোয়াডে সাত পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

দক্ষিণ আফ্রিকায় ২-০ তে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তান এবার সাদা পোশাকে মলিনতা কাটাতে চাইছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে চোখ তাদের। এজন্য শনিবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট সিরিজের দলে থাকা সাত জনই বাদ পড়েছেন।

অস্ট্রেলিয়া সফরের পর আবারও দলে ফিরেছেন ওপেনিং ব্যাটার ইমাম উল হক। মোহাম্মদ হুরাইরাকেও ফেরানো হয়েছে। দুজন ইনজুরিতে আক্রান্ত সাইম আইয়ুব ও অফ ফর্মে থাাক আব্দুল্লাহ শফিকের স্থলাভিষিক্ত হয়েছেন। 

স্পিন বিভাগে সাজিদ খান ও আবরার আহমেদকে ফেরানো হয়েছে। বাঁহাতি স্পিনার নোমান আলীকে নিয়ে এই দলে তিন জনের স্পিন আক্রমণ।

চার পেসার আমির জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে ওয়ার্কলোডের চাপ কমাতে বিশ্রাম দেওয়া হয়েছে। খুররাম শাহজাদকে রেখে দিয়েছে পিসিবি এবং ফেরানো হয়েছে মোহাম্মদ আলীকে। দলে নবাগত ব্যাটার কাশিফ আলী, প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

ইংল্যান্ড সিরিজের মাঝপথে বিশ্রাম পাওয়া শাহীন আফ্রিদি এবারও মাঠের বাইরে। উইকেটকিপার ব্যাটার হাসিবউল্লাহর বদলে এসেছেন পাকিস্তান যুব দলের সাবেক অধিনায়ক রোহাইল নাজির।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ জানুয়ারি মুলতানে।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহঅধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/ব্যাটার), নোমান আলী, রোহাইল নাজির (উইকেটকিপার/ব্যাটার), সাজিদ খান ও সালমান আলী আগা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম