চট্টগ্রাম কোয়াবের সভাপতি হলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৫, ১৯:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৪২

শুক্রবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার একদিনের মধ্যেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর  চট্টগ্রাম বিভাগের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাঁহাতি এই ওপেনার। 

সম্প্রতি এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু। 

এ ছাড়া উপদেষ্টা করা হয়েছে নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ, নাজিম উদ্দীন, ফজলে আহসান খান, আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান, নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমান, আজম ইকবাল, মাহাবুবুল করিম, রেজাউল রাজিব, মাসুম উল্লাহ, আরিফ আহম্মদ, রায়হান আরাফাত, রাহাদ হাসান ও মিরাজুল হক।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইরফান শুক্কুর, সহ-সভাপতি আবুল হাসেম রাজা, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, সাজ্জাদুল হক রিপন, ইমরুল করিম, মনিরুজ্জামান, সাদিকুর রহমান, রনি চৌধুরী, ইফরান হোসেন, সাব্বির হোসেন মনোনীত হয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি