অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেপালকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:২৬

দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার তারা নেপালকে এক প্রকার উড়িয়েই দিয়েছে। তাদের ৫২ রানে অলআউট করে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। শুধু বোলিং কিংবা ব্যাটিং নয়, বাংলাদেশের মেয়েরা ফিল্ডিংয়েও দারুণ কারিশমা দেখিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে।

শুক্রবার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে করে বাংলাদেশকে ৫৩ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে তিন ওভারের মধ্যে ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লাল-সবুজ দল। এরপর চতুর্থ উইকেটে সাদিয়া ইসলাম ও সুমাইয়া আক্তার মিলে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। সাদিয়া ২৪ বলে ১৬ রান করে আউট হলে ভাঙে জুটি। স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ করে সুমাইয়াও আউট হন ব্যক্তিগত ১২ রান করে। বাকি পথ অনায়াসেই পাড়ি দেন আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া। তাদের অবিচ্ছিন্ন ১২ রানের জুটিতে বাংলাদেশ ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

নেপালের মেয়েদের মধ্যে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা ও পূজা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপাল ৫২ রানে অলআউট হয়েছে। নেপালের হয়ে দুইজন কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। ওপেনার সানা পারভীনের ব্যাট থেকে আসে ১৯ রান। এছাড়া সীমানা খেলেন ১০ রানের ইনিংস। এদের দুইজনের ব্যাটেই মূলত ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে নেপাল।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মাওয়া। নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার শোভা নেন একটি করে উইকেট। নেপালের বাকি ৫ ব্যাটার হয়েছেন রান আউটের শিকার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান