বুমরাকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

  স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

পেসার জসপ্রীত বুমরার চোট নিয়ে ছিল শঙ্কা। তারকা এই পেসারকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ভারত। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুলদীপ যাবদও। 

আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড পাঠানোর শেষ সময়সীমা ১১ ফেব্রুয়ারি। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত। সেই সিরিজে প্রথম দুই ম্যাচে হয়তো বুমরাকে পাওয়া যাবে না। তার বিকল্প হিসেবে থাকছেন হর্ষিত রানা। 

দল ঘোষণার আগে কুলদীপ, বুমরার শারীরিক সমস্যা ছিল। নভেম্বরে হার্নিয়ার অস্ত্রোপচার করেছেন কুলদীপ। বুমরা অস্ট্রেলিয়া শেষ হওয়া পঞ্চম টেস্ট থেকেই চোট সমস্যায় ভুগছিলেন।    

এই দলটির নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। সহ অধিনায়ক শুবমান গিল। ওয়ানডে দলটিতে এবারই প্রথম সুযোগ পেয়েছেন জয়সওয়াল। টুর্নামেন্টে তাকে বিকল্প ওপেনার হিসেবে রাখা হয়েছে। 

এদিকে, চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকা মোহাম্মদ সামিও দলে ফিরেছেন। যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে। 

টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ। তার পর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের। ২ মার্চের ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে। কারণ ভারত সরকার পাকিস্তানে রোহিত শর্মাদের পাঠানোর কোনও অনুমতি দেয়নি। তাই টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে হাইব্রিড মডেলে। 
  
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম