অস্ট্রেলিয়ার হল অব ফেমে ক্লার্ক

  স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৩

অস্ট্রেলিয়ান লিজেন্ড হিসেবেই ক্রিকেট ছেড়েছিলেন মাইকেল ক্লার্ক। এবার তার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার হল অব ফেমেও জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক। 

৪৩ বছর বয়সী সাবেক অজি অধিনায়ককে এই সম্মাননা দেওয়া হয়েছে বৃহস্পতিবার। অথচ ক্যারিয়ারকে বিদায় বলেছেন প্রায় এক দশক হয়েছে। ক্লার্ক হল অব ফেমে ৬৪তম ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন। এই মৌসুমে আরও দু’জন তাতে যুক্ত হবেন। 

১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেকের পর ক্লার্ক অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতান ২০১৫ সালে। তাছাড়া অজিদের ৪৭ টেস্টেও নেতৃত্ব দেন তিনি।

সব মিলে ক্লার্ক টেস্টে সংগ্রহ করেছেন ৮ হাজার ৬৪৩রান। অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যা ষষ্ঠ। ওয়ানডেডের তালিকাতেও তার অবস্থান চার নম্বরে। অজিদের হয়ে ওয়ানডেতে সংগ্রহ করেছেন ৭ হাজার ৯৮১। 

ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে আলো ছড়ানো ক্লার্ক নিজের প্রথম তিন ইনিংসে একবারও আউট হননি। টেস্টে ২০০৪ সালে অভিষেক করেন ভারত সফরে। বেঙ্গালুরুতে অভিষেকে খেলেছেন ১৫১ রানের ইনিংস। হন ম্যাচসেরা। ২০১৫ সালের অ্যাশেজে হারার পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

হল অব ফেমে জায়গা পেয়ে নিজের প্রতিক্রিয়ায় ক্লার্ক বলেছেন, ‘অসাধারণ সব ক্রিকেটারের পাশে বসতে পারা দারুণ সম্মানের। বিশেষ করে যাদের  অনেকেই আমার আদর্শ, ছেলেবেলা থেকে যাদের মতো হতে চেয়েছি।’

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি