গেইলের ছক্কার রেকর্ড নিয়ে যা ভাবছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৬

বিপিএলের চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই তরুণ ওপেনার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন। শুধু তাই নয়, ইতোমধ্যে ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরে ছাড়িয়ে গেছেন আরেক ব্যাটার তাওহীদ হৃদয়কেও। বিপিএলের এক মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের দখলে। তবে তার সামনে এখনও চ্যালেঞ্জ হয়ে আছেন ব্যাটিং দানব খ্যাত ক্রিস গেইল। ক্যারিবীয় এই তারকাকে ছাড়িয়ে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জুনিয়র তামিম।

গেইল ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৪৭ ছক্কার রেকর্ড গড়েছিলেন। তানজিদের সেই রেকর্ড ভাঙতে হলে আরও ১৯ ছক্কা লাগবে। তামিম অবশ্য গেইলের রেকর্ড নিয়ে ভাবছেন না, ‘ আমি কখনই এভাবে চিন্তা করি না। আমাদের সামনে দুটা ম্যাচ আছে, সেগুলো ভালোভাবে শেষ করাই আমাদের পরিকল্পনা। যদি রেকর্ড হয়, হয়ে যাবে। স্বাভাবিক খেলাটা খেলতে চাই।'

সহজাতভাবেই ছক্কা হাঁকাতে পারেন তামিম। এভাবে সহজ ভাবে ছক্কা মারার রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এর কোনও রহস্য নেই। আমি স্বাভাবিকভাবেই এমন খেলি। অনুশীলনে নিজের শক্তির জায়গাগুলো নিয়ে কাজ করি এবং ম্যাচে যে ভুলগুলো হয়, তা শোধরানোর চেষ্টা করি। ছক্কা মারার জন্য কোনও আলাদা পরিকল্পনা করি না।'

এখন পর্যন্ত ১০ ম্যাচে তানজিদ করেছেন ৪২০ রান। ব্যাটিং গড় ৪৬.৬৬ এবং স্ট্রাইক রেট ১৪৩.৮৩। তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন একটি সেঞ্চুরি। চিটাগংয়ের বিপক্ষে অপরাজিত ৯০ রান করে সেঞ্চুরির সুযোগ মিস করলেও তানজিদ এতে হতাশ নন। তিনি বলেছেন, 'ইনিংসটা শেষ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় বিষয়। সেঞ্চুরি না হলেও আমি সন্তুষ্ট।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান