ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্বে ফাহিম, মিডিয়া বিভাগ মিঠুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ২০:৪০ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ২১:৩৭

বিসিবির রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বদল এসেছে। গত আগস্টে ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। প্রায় ৫ মাস কাটিয়ে দিলেও ফারুক আহমেদ স্ট্যান্ডিং কমিটি গঠন করেননি। জোড়াতালি দিয়েই হচ্ছিল ক্রিকেট কার্যক্রম। অবশেষে শনিবার বোর্ড সভা শেষে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছেন মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ পোস্ট ক্রিকেট পরিচালনা বিভাগ। সেটির দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির আরও একটি গুরুত্বপূর্ণ বিভাগ মিডিয়া কমিটি। সেটির দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের আম্পায়ার্স কমিটিতে থাকা মিঠু।

আগের মেয়াদে পরিচালক হিসেবে থাকা ফাহিম সিনহা পেয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব। শুধু এটিই না, একাধিক কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন তিনি। অন্যদিকে আকরাম খানকে দেওয়া হয়েছে টুর্নামেন্ট, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির দায়িত্ব। কয়েক বছর ধরেই গ্রাউন্ডস কমিটিতে আছেন মাহবুব আনাম। এবারও তিনি একই কমিটির চেয়ারম্যান। পাশাপাশি আরও আছেন টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি ও হাইপারফরম্যান্স কমিটির দায়িত্বে। 

কাজী ইনাম আহমেদ আগেরবারের মতো বাংলা টাইগার্সের দায়িত্ব পেয়েছেন। আগের মতো সিসিডিএম কমিটি আছে মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর কাঁধে। বিসিবির সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটি।

স্ট্যান্ডিং কমিটি

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি: ইফতেখার রহমান মিঠু

গেম ডেভেলপমেন্ট কমিটি: ফাহিম সিনহা

হাই পারফরম্যান্স: মাহবুব আনাম

টুর্নামেন্ট কমিটি: আকরাম খান

গ্রাউন্ডস কমিটি: মাহবুব আনাম 

ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটি: আকরাম খান

ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান 

ক্রিকেট অপারেশন্স কমিটি: নাজমুল আবেদিন ফাহিম

বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটি: সাইফুল আলম স্বপন চৌধুরী

আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু

সিসিডিএম: সালাউদ্দিন চৌধুরী

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: ফারুক আহমেদ

বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ 

লজিস্টিক প্রোটকল কমিটি: ফাহিম সিনহা 

উইমেন্স উইং: নাজমুল আবেদিন ফাহিম

অডিট কমিটি: মোহাম্মদ সালাউদ্দিন

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: মাহবুব আনাম

মেডিকেল কমিটি: মানজুর আলম 

ফিন্যান্স কমিটি: ফাহিম সিনহা

ডিসিপ্লিনারি কমিটি: সাইফুল আলম স্বপন

ওয়েলফেয়ার কমিটি: মানজুর আলম

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা
ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয়, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ
সর্বশেষ খবর
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা
জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে
জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে
উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে বন্ধ দোকানপাট
উখিয়ায় প্রকাশ্যে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, আতঙ্কে বন্ধ দোকানপাট
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
এজলাস থেকে আসামি উধাও, নিরাপত্তায় বড় ফাঁক
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা