তাসকিন-এনামুলদের হোটেল ছাড়তে বলেছে দুর্বার রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। লিগ পর্বে ৬ ম্যাচে জয় পাওয়া দলটির এখনও প্লে অফে খেলার সুযোগ আছে। তবে নানা কাণ্ডে এই কয়দিন খেলোয়াড়দের হোটেলে রাখতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। মালিকপক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় বসবাস করা ক্রিকেটারদের হোটেল ছেড়ে দিতে। বেশ কয়েকজন ক্রিকেটার বাংলা ট্রিবিউনকে এমনটাই জানিয়েছেন। যদিও মালিকপক্ষ থেকে বলা হয়, ক্রিকেটারদের চাওয়াতেই আপাতত কয়দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। যারা হোটেলে থাকবেন, তারাও ছুটি কাটাবেন!

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, খেলোয়াড়দের অনুরোধে তাদের ৩ দিন ছুটি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার ক্রিকেটাররা তিনদিনের ছুটির জন্য অনুরোধ করেছেন। তার ভিত্তিতেই রাজশাহী ছুটি মঞ্জুর করে। ঢাকার বাইরের ক্রিকেটাররা ছুটি কাটালেও তারা হোটেলেই থাকবেন। কোচিং স্টাফদের সঙ্গে হোটেলেই ছুটি কাটাবেন তারা।

বিজ্ঞপ্তিতে এভাবে বলা হলেও ঢাকার ক্রিকেটারদের স্পষ্ট করে মেসেজ দিয়েছেন মালিকপক্ষ। এক ক্রিকেটারকে ম্যাসেজ দেওয়া হয়েছে এভাবে, ‘আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন, তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন, তাদের আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক-ইন হবে পহেলা ফেব্রুয়ারি।’

পুরো টুর্নামেন্ট জুড়েই একের পর এক বিতর্ক তৈরি করেছে রাজশাহী। চট্টগ্রাম পর্ব থেকে পারিশ্রমিক জটিলতা শুরু। টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেন রাজশাহীর ক্রিকেটাররা। এরপর বিসিবি সভাপতির মধ্যস্থতায় ২৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার পর তারা মাঠে নামেন। এসবের মধ্যেই হোটেল ভাড়া নিয়ে জটিলতায় পড়ে রাজশাহী। রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে সবাই দাবি তোলেন, টাকা না পেলে তারা মাঠে নামবেন না। মালিকপক্ষ তাদের হাতে চেক তুলে দেয়। তবে ওই ম্যাচে বিদেশি ক্রিকেটাররা কেউই মাঠে নামেননি। এদিন, স্থানীয় ক্রিকেটাররা চেক পেলেও সেই চেক বাউন্স করে। 

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রাজশাহীর অবস্থান তৃতীয় স্থানে। যদিও দলটির প্লে-অফ খেলা নির্ভর করছে বেশ কয়েকটি দলের জয় পরাজয়ের ওপর।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান