শান্তকে খেলানোর জায়গা পাচ্ছেন না তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮

কয়েক সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না নাজমুল হোসেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে শুরুর দিকে চারটি ম্যাচ খেললেও গত পাঁচ ম্যাচ ধরে বসে আছেন ডাগ আউটে। একদিন আগে শান্তর সুযোগ না পাওয়া নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ। বুধবার ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানালেন, শান্তকে খেলানোর জায়গায় খুঁজে পাচ্ছেন না তিনি।

সাধারণত শান্ত টপ অর্ডারে খেলে থাকেন। ফরচুন বরিশালের একাদশে এই পজিশনে এখন তামিম ইকবাল, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেন তামিম, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’

ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ফর্মটাও ঠিক তার পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকূল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। 

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তর সুযোগ না পাওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন মিরাজ। এক প্রশ্নের জবাবে খুলনার অধিনায়ক বলেছেন, ‘আপনি যেটা বললেন, সেটা সম্পূর্ণ টিম কম্বিনেশন বা টিমের যারা আছে তারাই ভালো বলতে পারবে। দিনশেষে যেহেতু ও ম্যাচ খেলছে না, এটা অবশ্যই একটা আত্মবিশ্বাসের ব্যাপার। খেলতে না পারলেও একটা খেলোয়াড়ের মোরাল ডাউন হবে। কিন্তু ও এটা কীভাবে নিজেকে মেন্টালি সেট করে, সেটা দেখার। মেন্টালি কীভাবে গ্রো আপ করতে হবে সেটা শান্ত হয়তো সিদ্ধান্ত নেবে। ওর সঙ্গে কথা হয়েছে, কিন্তু ও (শান্ত) পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে সুযোগ পেয়েছিল। যে টাইপের প্লেয়ার ওই অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আমি আশা করি সামনের ম্যাচে সুযোগ পেলে পারফরম্যান্স করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটু রান করতে পারে, তাহলে শান্তর আত্মবিশ্বাসটা ভালো থাকবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান