আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০

আবার বোলিং অ্যাকশন নিয়ে বিপদে পড়েছেন বামহাতি স্পিনার আরাফাত সানি। বিপিএলে চিটাগং কিংসের এই বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। এর আগে চলতি আসরে একই দলের আলিস আল ইসলামেরও বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছিলেন।  

জানা গেছে, শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগের শেষ ম্যাচের সময়ই তার অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেন। ওই ম্যাচে আম্পায়ার ছিলেন মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমালাসিরি। 

অবশ্য এবারই বোলিং অ্যাকশন নিয়ে বিপদে পড়েননি সানি। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেদারল্যান্ডসের বিপক্ষে তার অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করেছিলেন। যদিও পরে অ্যাকশন নিয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারেননি। বোলিং অ্যাকশন ঠিক করে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি। 

নিয়ম অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সানিকে অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে তার বাধা নেই। এবারের বিপিএলে ৯ ম্যাচে ৮.৩০ রানের বিনিময়ে তার শিকার ১০ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম