ব্রাভোর রেকর্ড ভেঙে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ

  স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭

এতদিন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। এবার তার রেকর্ড ভেঙে সেটা নিজের করে নিয়েছেন ২৬ বছর বয়সী আফগান লেগ স্পিনার রশিদ খান।

দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়াারে পার্ল রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে ব্রাভোর রেকর্ড ভাঙেন রশিদ। ইতিহাস গড়ার দিনে আবার তার দল এমআই কেপটাউন জয় নিয়েও মাঠ ছেড়েছে। 

ব্রাভোর শিকার ছিল ৬৩১। রশিদের উইকেট এখন ৬৩৩টি। টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকার হয়ে নিজের প্রতিক্রিয়ায় রশিদ বলেছেন, ‘অবশ্যই এটা অসাধারণ একটা অর্জন। যদি দশ বছর আগে আমাকে কেউ প্রশ্ন করতো, তাহলে বলবো আমি নিজে কখনও এর ব্যাপারে ভাবিনি। আফগানিস্তান থেকে এমন অর্জন অবশ্যই গর্বের ব্যাপার। ব্রাভো টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার। এটা খুব সম্মানের এবং আমি আরও এগিয়ে যেতে চাই। ’

রশিদ খান তার টি-টোয়েন্টি অভিষেক করেছেন ২০১৫ সালের অক্টোবরে। তখন একেবারেই কিশোর ছিলেন তিনি। রশিদ রেকর্ডটা করেছেন ব্রাভোর চেয়েও কম ম্যাচ খেলে। ব্রাভো ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়েছেন। রশিদ তাকে ছাড়িয়ে গেছেন ৪৬১ ম্যাচে। তিনি দ্রুত ৫০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করে ফেলবেন। কারণ বিশ্বের সবগুলো লিগ-ই তাকে পেতে মুখিয়ে থাকে। 

টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি যারা

রশিদ খান- ৬৩৩
ডোয়াইন ব্রাভো- ৬৩১
সুনীল নারাইন- ৫৭৪
ইমরান তাহির-৫৩১
সাকিব আল হাসান-৪৯২

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের