চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বেথেল

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন ইংল্যান্ডের বামহাতি ব্যাটার জ্যাকব বেথেল। দুর্ভাগ্য হ্যামস্ট্রিং ইনজুরিতে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। একই কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বেথেল খেলতে পারেননি।  

হেরে যাওয়া উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন ২১ বছর বয়সী বেথেল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এর আগে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে পরাজয়ের পর বেথেলকে নিয়ে বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে বেথেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে।’ 

বেথেলের চোট নিয়ে আক্ষেপ করে বাটলার বলেছেন, ‘ওর জন্য ব্যাপারটা খুবই হতাশাজনক। সেদিন ভালোই খেলেছে। তাছাড়া দলের দুর্দান্ত খেলোয়াড়দের মধ্যে সে কিন্তু অন্যতম।’

বেথেলের চোট নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি ইসিবি। তবে রবিবার তার বিকল্প হিসেবে ব্যাটার টম ব্যান্টনকে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার ব্যাটার ব্যান্টন ভারতে পৌঁছাবেন সোমবার। বুধবার আহমেদাবাদে শেষ ওয়ানডের জন্য দলে যোগ দেবেন তিনি।  

এখন পর্যন্ত ব্যাটন্টন ৬টি ওয়ানডে খেলেছেন। সর্বোচ্চ স্কোর ৫৮ এবং গড় ২৬.৮০। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিক্ষ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে স্কোয়াড চূড়ান্ত করার শেষ সময় ১২ ফেব্রুয়ারি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের