দিয়ালোকে নিয়ে দুঃসংবাদ পেলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

এই মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেড সংগ্রাম করছে। তারই মাঝে আলো ছড়িয়েছেন আমাদ দিয়ালো। চলতি মৌসুমে কয়েকবার দলকে উদ্ধার করেছেন। ডার্বিতে ম্যানসিটির বিপক্ষে স্টপেজ টাইমে জয়সূচক গোল করেছেন। সাউদাম্পটনের বিপক্ষেও ছিল হ্যাটট্রিক। ফর্মের তুঙ্গে থাকা এই ফরোয়ার্ডকে হারিয়ে বিপদ আরও বাড়লো ম্যানচেস্টার ক্লাবের।

গোড়ালির ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন দিয়ালো। রবিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলতে নামার আগে ট্রেনিং সেশনে চোট পান তিনি।

চলতি মৌসুমে আইভরি কোস্ট ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলে ৯ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। হয়েছেন জানুয়ারির সেরা খেলোয়াড়ও। 

ম্যানইউ এক বিবৃতি দিয়েছে, ‘আমাদের বর্তমান মাসসেরা খেলোয়াড় টটেনহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে ক্যারিংটনে ট্রেনিংয়ের সময় চোট পেয়েছেন। এই মৌসুমে যে মাঠে তিনি গোল করেছেন, সেখানে খেলতে পারবেন না তিনি। কয়েক সপ্তাহের জন্য তাকে খেলায় পাওয়া যাবে না।’

ম্যানইউর হয়ে সামনের কয়েকটি ম্যাচ খেলতে না পারার কষ্ট প্রকাশ করেছেন দিয়ালো, তবে শক্তিশালী হয়ে ফেরার পণ তার, ‘মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন কিছু লিখতে সত্যিই কষ্ট হচ্ছে। দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে কিছু সময় মাঠের বাইরে থাকতে হবে। আমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবো। মাঠের বাইরে থেকে ছেলেদের সমর্থন দিয়ে যাবো।’

তার ইনজুরিতে মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানইউকে তাদের অ্যাকাডেমি থেকে খেলোয়াড় এনে খেলাতে হতে পারে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম