ডাকেটের ১৬৫ রানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

লাহোরের ব্যাটিং পিচে চোট জর্জর অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখালো ইংল্যান্ড। বেন ডাকেটের সেঞ্চুরি ও জো রুটের হাফ সেঞ্চুরিতে ৩৫১ রানের বিশাল সংগ্রহ করেছে তারা। ৮ উইকেটে তাদের করা এই রানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড হয়েছে। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে করা নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানের সংগ্রহকে পেছনে ফেলেছে ইংলিশরা।

টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। বেন ডারশুইসের আঘাতে ফিল সল্ট (১০) ও জেমি স্মিথকে (১৫) ফেরায় তারা। ৪৩ রানে ২ উইকেট হারানোর ধাক্কা দ্রুত সামলে নেয় ইংলিশরা।

তৃতীয় উইকেটে রুট ও ডাকেট ১৫৮ রানের জুটি গড়েন। ৭৮ বলে চার চারে ৬৮ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন রুট।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও ডাকেটের ব্যাটে শক্ত ভিত গড়ে ইংল্যান্ড। ৯৫ বলে ১১ চার ও ১ ছয়ে শতক হাঁকান এই ওপেনার। 

ডেথ ওভারে সেভাবে রান তুলতে পারেনি ইংল্যান্ড। শেষ ১০ ওভারে তারা ৮৩ রান যোগ করে চার উইকেট হারিয়ে। ১৩৪ বলে ১৫০ রান করেন ডাকেট। মার্নাস লাবুশেন তাকে ফেরান। ১৪৩ বল খেলে ১৭ চার ও ৩ ছয়ে ১৬৫ রানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক রাঙান তিনি। তৃতীয় সেঞ্চুরির ইনিংসকে ক্যারিয়ার সেরা বানিয়েছেন ডাকেট, আগের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ১০৭ রান।

শেষ দিকে জোফরা আর্চার ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় স্কোর সাড়ে তিনশ পার করেন। তার সঙ্গে ১ রানে অপরাজিত ছিলেন আদিল রশিদ।

ডারশুইস সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জাম্পা ও লাবুশেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম