ভারতের বিপক্ষে হারকে গুরুত্ব দিচ্ছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ১৩:০২আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৩:০২

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। কিন্তু ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হারের ধাক্কা খেতে হয়েছে। তাতে অবশ্য সমস্যা দেখছেন না কিউই পেসার ম্যাট হেনরি। তার মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসে ঘাটতি হবে না নিউজিল্যান্ডের।

দুবাইয়ে ভারতের ৯ উইকেটে করা ২৪৯ রানের জবাবে ২০৫ রানে শেষ হয়েছে কিউইদের ইনিংস। ৪৪ রানের পরাজয়ে নিউজিল্যান্ডকে এখন পাকিস্তানে ফিরে আসতে হয়েছে। সেখানেই তারা লাহারে দ্বিতীয় সেমিফাইনালে বুধবার প্রোটিয়াদের মুখোমুখি হবে। ভারত হাইব্রিড মডেলে খেলছে দেখে একই ভেন্যুতে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।    

ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়া হেনরি মনে করেন, ব্ল্যাক ক্যাপসরা এই পরাজয়কে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না,‘আমার তো সেটা মনে হচ্ছে না। কারণ এই টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।’

নিজেদের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কিউই পেসার বলেছেন, ‘আমরা সকালেই বিমান ধরবো। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিবো। তাছাড়া পাকিস্তানে যখন যাবো, সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে অবগত আমরা।’

তিন সপ্তাহ আগে লাহোরেই ত্রিদেশীয় সিরিজে তারা প্রোটিয়াদেরকে ৬ উইকেটে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। তার দুই দিন আগে হারায় স্বাগতিক পাকিস্তানকেও। ফলে ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতাকে বড় করে দেখছেন হেনরি। তিনি বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজে এখানে কিছু ম্যাচ খেলেছি। তাই সেমিফাইনালের জন্য আমরা প্রস্তুত।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের