ইমরুল-অমিতকে ছাপিয়ে সাদিকুর-তোফায়েলে গাজীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ১৯:১৪আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৯:১৪

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংকের ইমরুল কায়েস ও অমিত হাসান ঝলক দেখালেও বাকিরা ছিলেন ব্যর্থ। মাত্র ২১৬ রানের পুঁজি নিয়ে তারা দাঁড়াতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে।  তোফায়েল আহমেদ ও সাদিকুর রহমানের ব্যাটে জয়ের ভিত গড়ে ফেলে গাজী গ্রুপ। যদিও বল হাতে লড়েছিল অগ্রণী ব্যাংক।

৪৭.৪ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে গাজী গ্রুপ। ১৪ বল হাতে রেখে চার উইকেটে জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দল।

আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংক ১০ রানে ২ উইকেট হারায়। ইমরুল ও অমিত মিলে ৮৮ রানের জুটিতে সেই ধাক্কা সামলান।

ইমরুল ৬১ বলে ৫ চার ও ২ ছয়ে ৫০ রানে থামেন। এরপর তাইবুর রহমানকে নিয়ে ৬১ রান যোগ করেন অমিত। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি হয়নি তার। ১১১ বলে ১০ চারে ৮৯ রান আসে অমিতের ব্যাটে।

এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে অগ্রণী ব্যাংকের ব্যাটিং লাইন। ৪৬.২ ওভারে ২১৬ রানে অলআউট হয় তারা।

আব্দুল গাফফার সাকলাইন সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান মুকিদুল ইসলাম মুগ্ধ ও তোফায়েল।

দলীয় ২ রানে ওপেনার ও অধিনায়ক বিজয় ডাক মারলেও পথ হারায়নি গাজী গ্রুপ। ১০৭ রানের জুটি গড়েন সাদিকুর ও তোফায়েল। দুজনেই ফিফটি হাঁকান।

তোফায়েল ৬৪ বলে ৫২ রানে ফিরে গেলে সাদিকুর ও শামসুর দাঁড়িয়ে যান। তারা ৫৪ রান যোগ করেন। ১১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাদিকুর। ৯৬ বলে ১০ চার ও ২ ছয়ে ৮৯ রান করেন এই ওপেনার।

এরপর দ্রুত সালমান হোসেন ও আমিনুল ইসলাম আউট হলেও শামসুরের ৩৮ রানের ইনিংসে জয় তরান্বিত হয়। জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন তিনি। 

শেখ পারভেজ জীবন ১৪ রানে অপরাজিত থেকে দলকে জেতান। 

রুয়েল মিয়া ও রবিউল হক অগ্রণী ব্যাংকের পক্ষে দুটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন গাজী গ্রুপের তোফায়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম