দুই টেস্ট খেলতে এপ্রিলে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৫, ১৭:৫৩আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৭:৫৩

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার বিকালে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। প্রথম টেস্ট সিলেটে এবং দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে।   

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছর দ্বিপাক্ষিক সিরিজে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সবগুলো ম্যাচ হেরে শূন্য হাতে দেশে ফিরতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। 

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে টেস্ট ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে ইনিংস এবং ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এমনিতেই ঘরের মাঠে টেস্টে ফরম্যাটে বাংলাদেশ বেশ ভালো দল। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের রেকর্ড বেশ ভালো।

আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে। এখান থেকে পুরো দল চলে যাবে সরাসরি সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান