কোহলি-রোহিতকে হারানোর পর আগ্রাসী শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ২১:২৬আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২১:৩২

২৫২ রানের লক্ষ্য। করতে পারলেই চ্যাম্পিয়ন। অধিনায়ক রোহিত শর্মা শুরুটা করেছিলেন হাত খুলে। ইনিংসের দ্বিতীয় বলে কাইল জেমিসনকে ছক্কা মারেন ভারতের ওপেনার। একই আগ্রাসী মনোভাব নিয়ে খেলে গেছেন তিনি। ১১তম ওভারে ৪১ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। শুবমান গিলের সঙ্গে ১০৫ রানের জুটি ছিল তার। এরপরই হঠাৎ ছন্দপতন।

বিনা উইকেটে ১০৫ রান করা ভারত ১২২ রানে হারায় তিন উইকেট। গিল, বিরাট কোহলির পর রোহিত মাঠ ছাড়েন। তারপর ক্রিজে নেমে শ্রেয়াস আইয়ার ওই ধাক্কা সামলে নেন। লং অনে ৪৬ রানে কাইল জেমিসনের হাতে জীবন পেয়ে নিউজিল্যান্ডকে আক্ষেপে ভাসান তিনি। তবে ৩৯তম ওভারে তাকে থামতে হয়েছে। ৪৮ রানে মিচেল স্যান্টনারের বলে রাচিন রবীন্দ্রর ক্যাচ হন শ্রেয়াস। ৩৯ ওভারে ৪ উইকেটে ১৯০ রান ভারতের।

ভারত লক্ষ্যে নেমে দারুণ শুরু করে। সপ্তম ওভারে ড্যারিল মিচেলের হাত ফসকে জীবন পাওয়া গিল আরেকপ্রান্ত আগলে রেখেছেন। দুই ওপেনার পাওয়ার প্লেতে ৬৪ রান তোলেন, যার মধ্যে গিল করেন মাত্র ১০ রান।

১৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০০ রান। ১৯তম ওভারে মিচেল স্যান্টনারের শিকার হন গিল, করেন ৩১ রান। কোহলি ২ বল খেলে এক রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হন। রোহিতকে ৭৬ রানে ফেরান রাচিন রবীন্দ্র।

এর আগে ওপেনিংয়ে ৫৭ রান করা নিউজিল্যান্ড মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে।

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ