আগামী আট বছর বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত!

  স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১৫:১৯ আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৫:১৯

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ভারতের আধিপত্য চোখে পড়ার মতো। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দলটির সবচেয়ে অভিজ্ঞদের অন্যতম বিরাট কোহলি বলেছেন, পরবর্তী আট বছর শাসন করার মতো দল তাদের আছে। 

নিউজিল্যান্ডকে হারানোর পর ব্রডকাস্টে কোহলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘যখন আপনি চলে যাবেন, প্রত্যাশা থাকবে দলটা যেন ভালো অবস্থাতে থাকে। আমার মনে হয়, আমাদের এমন একটা স্কোয়াড এখন আছে, যারা আগামী আট বছর বিশ্ব শাসন করার জন্য তৈরি।’

দলের তরুণদের ওপর বিশ্বাস আছে বলেই এমন মন্তব্য কোহলির। তিনি কয়েকজনের নামও এসয় উল্লেখ করেছেন, ‘শুবমান গিল ব্যাট হাতে দুর্দান্ত, আইয়ারও চমৎকার, রাহুল তো ম্যাচ শেষ করেছে এবং পান্ডিয়া ব্যাট হাতেও অসাধারণ পারফর্ম করছে।’

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ পরাজয়ের পর ভীষণ সমালোচিত হচ্ছিল ভারত। কোহলি মনে করছেন, এই জয় তাদের সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে, ‘এটা অসাধারণ বলতে পারি। অস্ট্রেলিয়ার কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম এবং বড় টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। তাই অনুভূতিটা অসাধারণ।’

/এফআইআর/ 
সম্পর্কিত
ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের পথচলার ইতি, তবে... 
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না নাহিদ রানার 
সর্বশেষ খবর
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু চীনে
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক