সোহানের সেঞ্চুরির পর সানজামুলের স্পিনে ধানমন্ডির জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৮:০৮আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৮:০৮

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলো ধানমন্ডি ক্রিকেট ক্লাব। নুরুল হাসান সোহানের দারুণ সেঞ্চুরিতে তারা ৯ উইকেটের বিনিময়ে ২৭৭ রান করে। এরপর সানজামুল ইসলামের দুর্বার স্পিনে ৯৭ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ধানমন্ডির ক্লাব। দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো তারা। সোহানের ম্যাচসেরা পারফরম্যান্সে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে তৃতীয় জয় পেয়েছে দলটি। 

বিকেএসপির তিন নম্বর মাঠে পঞ্চম রাউন্ডের শেষ দিনের লড়াইয়ে শাইনপুকুরের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ধানমন্ডি। যদিও শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দল পড়ে চাপে। তবে সেই চাপ সামলে নেয় তারা। এতে পুরো কৃতিত্বই মূলত অধিনায়ক সোহানের। ১৩১ বলে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া হাবিবুর রহমান ৪৫ এবং সানজামুল খেলেন ৪০ রানের ইনিংস।

শাইনপুকুরের বোলারদের মধ্যে রায়হান রাফসান ৪৫ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি ও আলি মোহাম্মদ ওয়ালিদ।

ধানমন্ডির দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ধস নামে শাইনপুকুরর ব্যাটিং লাইনআপে। ৪৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর কিছুটা লড়াই করেছেন রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বির। শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়। রহিম ৪২ ও সাব্বির ৩৫ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন। 

ধানমন্ডিকে জেতাতে বল হাতে সানজামুল ৪৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তার স্পিনের জাদুতে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় শাইনপুকুর। এছাড়া কামরুল ইসলাম রাব্বি নেন তিনটি উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের