৫০ চার, ২২ ছক্কায় একাই ৪০৪ রান করলেন মুস্তাকিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৯:১৬আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯:১৬

চলছে দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট। ঢাকা বিভাগের গ্রুপ পর্বের এক ম্যাচে একাই চারশ করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার! বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনও ব্যাটারদের মধ্যে এটাই প্রথম ৪০০ রানের ঘটনা। ১৭০ বলে ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রান করে অপরাজিত থাকেন তরুণ এই ব্যাটার।

মঙ্গলবার ঢাকা বিভাগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট গ্রেগরি হাই স্কুল। আগে ব্যাটিং করতে নেমে ক্যামব্রিয়ান স্কুল নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে ফেলে ৭৭০ রান। এদের মধ্যে দুই ব্যাটার মিলে একাই তোলেন ৬৬০ রান। তাদেরই একজন মুস্তাকিম। 

আরেক ব্যাটার সোয়াদ পারভেজ ১২৪ বলে ৩২ চার ও ১৩ ছক্কায় খেলেন ২৫৬ রানের ইনিংস। ৭২ রানে দুই উইকেট পতনের পর পারভেজ ও মুস্তাকিম মিলে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

৭৭১ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে গ্রেগরি হাইস্কুল ৩২ রানে অলআউট হয়। ৭৩৮ রানে জয় লাভ করে ক্যামব্রিয়ান স্কুল। রানের হিসেবে স্কুল ক্রিকেটে যা সর্বোচ্চ। গ্রেগরি স্কুলের একজন ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন- শেষ ব্যাটার অপূর্ব বাড়ই (১০)। বাকি ১০ ব্যাটারের মধ্যে সাত ব্যাটার রানের খাতা না খুলেই আউট হয়েছেন। 

ক্যামব্রিয়ান স্কুলের বোলারদের মধ্যে হাসান হৃদয় ১১ রান খরচায় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন।  সোয়াদ পারভেজ নেন চারটি উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের