চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় রোহিতদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা

  স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৩:১৪আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৩:১৪

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ট্রফি জয়ী দলটিকে ৫৮ কোটি ভারতীয় রুপি দিচ্ছে বিসিসিআই! ফাইনালে রোহিত শর্মার দল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি রজার বিনি বলেছেন, ‘পর পর দুটি আইসিসি শিরোপা জেতা আসলেই বিশেষ কিছু। এই পুরস্কারের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে টিম ইন্ডিয়ার নিবেদন ও শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।’

বিনি আরও বলেছেন, ‘এই নগদ অর্থ পুরস্কার আসলে দলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।২০২৫ সালে এটি আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি। তার আগে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপও ঘরে তুলেছে মেয়েরা। যা মূলত আমাদের দেশের শক্তিশালী ক্রিকেট কাঠামোর প্রতিফলন।’

আইসিসি আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের জন্য ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার নগদ পুরস্কার ঘোষণা করেছিল। পাশাপাশি প্রতিটি ম্যাচ জয়ের জন্য (সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া) বরাদ্দ ছিল অতিরিক্ত ৩৪ হাজার ডলার। পুরস্কারের জন্য মোট তহবিলের পরিমাণ ছিল ৬.৯ মিলিয়ন ডলার। যা আসলে ২০১৭ আইসিসি ট্রফির তুলনায় ৫৩ শতাংশ বেশি। 

টুর্নামেন্ট থেকে রানার্স আপ নিউজিল্যান্ড ১.১২ মিলিয়ন ডলার পেয়েছে। আর সেমিফাইনালে পরাজিত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া, প্রতিযোগিতায় অংশ নেওয়া আটটি দলই ১ লাখ ২৫ হাজার ডলার নিশ্চিত অর্থ পুরস্কার পেয়েছে।  

/এফআইআর/  
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
সর্বশেষ খবর
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ