আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না: তামিম ইকবাল

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৬:০৬আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৬:০৬

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা তামিম ইকবাল এই মুহূর্তে অনেকটাই সুস্থ। গত রাত থেকে হাঁটাচলা করতে পারছেন। পরিবারের সঙ্গেও টুকটাক কথা বলতে পারছেন। কিছুটা ভালো অনুভব করার পরই ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা পোস্ট করেছেন দেশসেরা এই ওপেনার। 

দুই বছর আগে নগদের একটি বিজ্ঞাপনের ক্যাম্পিংয়ে তামিম অসহায় এক পিতার হার্টে রিং পরানোর জন্য আর্থিক সহযোগিতা করেছিলেন। তামিমের হার্ট অ্যাটাকের পর হুট করে সেই ভিডিও চিত্রটি ভাইরাল হতে শুরু করেছে। বিষয়টি উল্লেখ করে তামিম পোস্টের শুরুতেই লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? ‘

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তামিম আরও লিখেছেন, ‘আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

তামিম সকলের কাছে অনুরোধ করেছেন এই বলে, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

তামিমের হাসপাতালে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্রীড়াঙ্গনেই স্থবির হয়ে পড়েছিল।  হাসপাতালেও ছিল চরম ভিড়। সবকিছু ছাপিয়ে সংকট অনেকটাই কাটিয়ে উঠছেন তামিম। সবার ভালোবাসায় সিক্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের