স্পিনারদের ঘূর্ণির পর ডি কক ঝড়ে প্রথম জয় কলকাতার 

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ০০:০০আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০০:০৭

প্রথম ম্যাচ হারলেও আইপিএলে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর। রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। 

রাজস্থানের দ্বিতীয় হোম ভেন্যু গুয়াহাটিতে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না কলকাতার। সুনীল নারাইন না থাকায় কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিং করেছেন কলকাতার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা মঈন আলী। ৫ রানের বেশি করতে পারেননি মঈন। তবে প্রান্ত আগলে দলকে জয়ের পথ দেখিয়েছেন মূলত ডি কক। বিস্ফোরক ব্যাটিংয়ে জয়ের মূল নায়ক তিনি। দলের ৪১ রানে মঈনের ফেরার পর অধিনায়ক আজিঙ্কা রাহানেকে নিয়ে ডি কক যোগ করেন ২৯ রান। রাহানের বিদায়ে (১৮) এই জুটি দ্রুত সময়ে ভাঙলে তার পর বাকি পথটা নির্বিঘ্নে পার করেন অঙ্গবৃশ রঘুবংশী ও ডি কক। ৪৪ বলে তাদের ৮৩ রানের জুটিতে ভর করেই ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে কলকাতা জয় নিশ্চিত করেছে। শুরু থেকে চড়াও হয়ে খেলা ডি কক ৬১ বলে খেলেছেন ৯৭ রানের অপরাজিত ইনিংস। তাতে ছিল ৮টি চার ও ৬টি ছয়ের মার। রঘুবংশী ১৭ বল ২ চারে অপরাজিত ছিলেন ২২ রানে। ম্যাচসেরা ডি কক-ই। 

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থানকে ৯ উইকেটে ১৫১ রানে আটকে রাখতে সক্ষম হয় কেকেআর। মূলত দুই স্পিনার কেকেআরের নতুন রিক্রুট মঈন ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণি ভালোভাবে কাজে দিয়েছে। আন্দ্রে রাসেলকেও প্রয়োজন পড়েনি। দুই স্পিনার মিলে ৮ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি করে উইকেট নিয়েছেন। তাদের ঘূর্ণিতেই রাজস্থান দিশেহারা হয়ে পড়ে। ১ উইকেট ৬৭ রান থেকে ৮২ রানে পড়ে ৫ উইকেটে। সর্বোচ্চ ২৮ বলে ৩৩ রান করেন ধ্রুব জুরেল। ওপেনার যশ্বসী জয়সওয়াল করেছেন ২৪ বলে ২৯। অধিনায়ক রায়ান পরাগের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫ রান। তাছাড়া উল্লেখযোগ্য ইনিংস ছিল না কোনও। শেষ দিকে জোফরা আর্চার দুই ছক্কায় ১৬ রান তুলে স্কোরবোর্ডটা দেড়শ ছাড়িয়েছেন। 

মঈন, বরুণ ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন বৈভব অরোরা ও হর্ষিত রানা। একটি নিয়েছেন স্পেন্সার জনসন। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম