জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২০:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:৪৩

জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজেকে ঘিরেও শক্ত দল নির্বাচন করেছে নির্বাচক প্যানেল। কী চিন্তা করে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করলো, সেই ব্যাপারে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। লম্বা সময় পর দল দীর্ঘ পরিসরের ক্রিকেটে খেলছে বলে পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নেওয়া হয়নি বলে জানালেন প্রধান নির্বাচক, ‘চার বা সাড়ে চার মাস পর আমরা টেস্টে ফিরছি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট সিরিজ আছে। এজন্য আমরা চাচ্ছি না এখানে (জিম্বাবুয়ে সিরিজে) কোনও পরীক্ষা করতে।’

দেশের মাঠে গত বছর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে দুটি সিরিজে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কথাও মনে করিয়ে লিপু আরও বলেছেন, ‘একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ফলাফল আকাঙ্ক্ষিত ছিল না। অথচ পাকিস্তানে আমরা স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজে গিয়েও আমরা টেস্ট জয়ের সুবাতাস পেয়েছি। গত এক বছরে তুলনামূলকভাবে দেশের (মাঠে) পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। সে কারণেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি।’

লিপুর মতে সম্ভাব্য সেরাদের নিয়ে দল গঠন করা হয়েছে, ‘মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের খেলা আছে। পাশাপাশি হাই পারফরম্যান্স দলেরও খেলা আছে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে দুটি সংস্করণে, এক দিনের ও চার দিনের ম্যাচের সিরিজ। আমাদের অনেক অপশন আছে যোগ্য ক্রিকেটারদের সেখানে সুযোগ দেওয়ার। সে কারণেই আমাদের সম্ভাব্য সেরা ক্রিকেটারদের নিয়েই এই দলটি সাজিয়েছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী